হাফিজ রহমান : বাংলাদেশের আবাসন শিল্প ও উত্তরা ক্লাবের ধারাবাহিক সফল নেতৃত্বে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মালয়েশিয়ার মর্যাদাসম্পন্ন ডব্লিউ ডব্লিউও -এ "বেস্ট ইয়ং এন্টারপ্রেনার অব দ্য ইয়ার (রিয়েল এস্টেট) গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড'-২০২৬ পেলেন বাংলাদেশী আবাসন শিল্প প্রতিষ্ঠান কুঞ্জ ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সালমান মাহমুদ।

রোববার (৯ আগষ্ট ) মালয়েশিয়ার হোটেল জি টাওয়ার বলরুমে আয়োজিত অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া ইসলামিক চেম্বার অব কমার্স এর চেয়ারম্যান দাতো আজিজুল রহমান বিন মো. মালিক, বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া ওয়ার্ল্ড মিডিয়া কো- অপারেশন ও ইয়ায়াসান মিডিয়া হেবাত এর প্রেসিডেন্ট এবং সিইও দাতো ডক্টর জুলকারনাইন তাইফ, এমআরসি মালয়েশিয়ার চেয়ারম্যান দাতো শ্রী মুহাইমিন বিন হাজী ইয়াকুব, মেরিব্রাউন মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা দাতো ন্যান্সি লিউ, মালয়েশিয়া - বাংলাদেশ ট্রেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন -এর নির্বাহী চেয়ারম্যান মাহবুব আলম শাহ।
মালয়েশিয়ায় বর্ণাঢ্য এ আয়োজনে ব্যবসা, ব্যাংকিং, উদ্যোক্তা, পেশাজীবী ও কমিউনিটি নেতৃত্বে অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ আরো সন্মাননা অ্যাওয়ার্ড পেয়েছেন মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা যমুনা ব্যাংক পিএলসি, মোঃ আক্তার বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক, আক্তার প্রপার্টিজ লিঃ; ভাইস প্রেসিডেন্ট-১, রিহ্যাব, ড. মোঃ সাদী-উজ-জামান
ব্যবস্থাপনা পরিচালক, নতুনধরা গ্রুপ,লায়ন সালাম মাহমুদ, নির্বাহী সম্পাদক, দৈনিক গণকণ্ঠ, হাফিজ রহমান,বিশেষ প্রতিনিধি, দৈনিক আমার বার্তা, প্রবীর কুমার সাহা, ব্যবস্থাপনা পরিচালক, ড্রিম হোলিডে পার্ক লিঃ, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন,ব্যবস্থাপনা পরিচালক, ৪ সাইট ইন্টারন্যাশনাল লিঃ, ইঞ্জিনিয়ার সুমন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, বিএম প্লাটিনাম গ্রুপ অব কোম্পানিজ,রোটারিয়ান পিপি ড. ফখরুল ইসলাম বাবু, প্রেসিডেন্ট, চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার, রাকিবা রিয়াজ টিনা, ব্যবস্থাপনা পরিচালক, উইমেন অ্যান্ড ই-কমার্স এসডিএন বিএইচডি, আব্দুল মজিদ, ব্যবস্থাপনা পরিচালক, আব্দুল্লাহ মাজু এসডিএন বিএইচডি, মোহাম্মদ আলী, প্রোপ্রাইটর, অ্যাক্টিভ ম্যানপাওয়ার সার্ভিসেস, সাজ্জাদ হোসেন খান,চেয়ারম্যান, মেহেরিমা গ্রুপ, তাসলিম আলম সেলিম, ব্যবস্থাপনা পরিচালক, ডেজার্ট লাইফ ইন্টারন্যাশনাল লিমিটেড, মোঃ শাহ আলম, ব্যবস্থাপনা পরিচালক, সামি ইউনাইটেড এসডিএন বিএইচডি, মোঃ আউয়াল, ব্যবস্থাপনা পরিচালক, স্প্লিট অ্যারোমা এসডিএন বিএইচড, সংগীত শিল্পী চন্দ্র অয়ন ও ক্রেজি লাউলেন ব্যান্ড।
মালয়েশিয়ার এ মর্যাদাসম্পন্ন অ্যাওয়ার্ড পেয়ে সালমান মাহমুদ বলেন, প্রথমে আমি আয়োজক কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। এমন একটি অসাধারণ ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আমাকে সম্মানিত করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই সম্মাননা আমার ভবিষ্যৎ কর্মকাণ্ডে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, আবাসন সেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখা এবং নিজের কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়াই আমার অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, ডব্লিউ ডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড -২০২৬ আয়োজনকে ঘিরে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। বিভিন্ন পেশা ও কর্মক্ষেত্রে সফল ব্যক্তিদের একই আয়োজনে সম্মানিত করার মাধ্যমে তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা অন্যান্য পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের এই অর্জনও দেশের জন্য গর্বের বলে মনে করছেন শুভাকাঙ্ক্ষীরা।