1. mail.bizindex@gmail.com : admin2 :
  2. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  3. info@www.weeklykhojkhobor.com : খোঁজখবর :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা প্রকৃতির শৃঙ্খলা শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা দাঁড় করানো যাবে না বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন লায়ন মোঃ গনি মিয়া বাবুল উর্দুভাষীদের পুনর্বাসন ও নিরাপত্তা সুনিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে এসপিজিআরসি’র লংমার্চ ও স্মারকলিপি পেশ বাংলাদেশের ডার্ক ইকোনমি অর্থনীতির যে অন্ধকারে রাষ্ট্রের আলো পৌঁছায় না – শহীদ রায়হান অক্টোবর থেকে ডিসেম্বর: ইসলামী সমাজের ৩ দফা কর্মসূচি ঘোষণা

হামদর্দের রিজিওনাল সেলস্ কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

সালাম মাহমুদ : আন্তরিকতা নিয়ে হামদর্দের স্বাস্থ্য সেবাকে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ৬ই জুলাই ২০২৬, সোমবার হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের খুলনা, যশোর ও বরিশাল জোনের রিজিওনাল সেলস্ কনফারেন্সে এই আহ্বান জানান স্বাস্থ্য ও শিক্ষাসেবার বাতিঘর, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ।

বাংলামটর হামদর্দের প্রধান কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ কনফারেন্স। সিনিয়র পরিচালক মার্কেটিং এ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আরও বলেন, মানুষের হৃদয় জয় করার একমাত্র মাধ্যম হলো সেবা। গত ৫৫ বছরে হামদর্দ নিরন্তরভাবে সেবা প্রদানের মাধ্যমে গণমানুষের কাছে আস্থার প্রতিকে পরিণত হয়েছে। এখন সেই আস্থা ধরে রেখে হামদর্দের গুণগতমানের পণ্যকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এ সময় তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

সিনিয়র পরিচালক মার্কেটিং এ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, সব মানুষের দুয়ারে দুয়ারে হামদর্দের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া গেলে, এ দেশের মানুষের স্বাস্থ্য সেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত হবে। আর এ জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালাতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা মানবসেবার ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো।

অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।

বক্তব্য রাখেন পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ ও প্রটোকল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, পরিচালক অর্থ ও হিসাব মো. নাজমুল করিম এফসিএ, পরিচালক প্রশাসন মোঃ আব্দুল মজিদ, উপ-পরিচালক বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরী অ্যাফেয়ার্স আবু জাফর মো. সাদেকসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-পরিচালক মার্কেটিং ডা. আবুল তৈমুর চৌধুরী ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট