1. mail.bizindex@gmail.com : admin2 :
  2. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  3. info@www.weeklykhojkhobor.com : খোঁজখবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হাতিরঝিলে ভোরের দৌড়ে গণমাধ্যমকর্মী ও শোবিজ তারকাদের অংশগ্রহনে মিডিয়া রান ২০২৬ অনুষ্ঠিত মেধাবী তরুণরাই বদলে দেবে উত্তরাঞ্চলের অর্থনীতিঃ লায়ন সাইফুল ইসলাম সোহেল নেপালের লুইটেলকে হারিয়ে জেবি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিজন ১১-এর চ্যাম্পিয়ন রাইয়ান বানি নিয়মতান্ত্রিক তদারকিতে বদলে গেছে ফতুল্লা যমুনা অয়েল ডিপো: সরবরাহ ও শৃঙ্খলা বজায় রাখতে অনন্য ইনচার্জ জি. এম. হারুন-অর-রশীদ যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে বাংলাদেশি গবেষক ফেরদৌস ওয়াহিদের অনন্য অর্জন  লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা বিনয় কুমিল্লা টাউন হল ময়দানে ইসলামী সমাজের মহাসমাবেশ: “ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পথ দাওয়াতি আন্দোলন” শ্রমিক নেত্রী ও মানবাধিকার কর্মী রোজিনা আক্তার সুমিসহ গ্রেফতারকৃত শ্রমিক: নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং সকল মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির মতো কর্মকাণ্ডে স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয় আলিবাবা ডট কম- এ স্টেপ ফুটওয়্যার, বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনা

হাতিরঝিলে ভোরের দৌড়ে গণমাধ্যমকর্মী ও শোবিজ তারকাদের অংশগ্রহনে মিডিয়া রান ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

হাতিরঝিলে ভোরের দৌড়ে গণমাধ্যমকর্মী ও শোবিজ তারকাদের অংশগ্রহনে মিডিয়া
রান ২০২৬ অনুষ্ঠিত
সালাম মাহমুদ : ‘রান ফর ক্লিন এয়ার’ স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য সচেতনতা ও নির্মল
বায়ুর বার্তা ছড়িয়ে দিতে প্রথমবারের মতো গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত
হয়েছে ‘মিডিয়া রান-২০২৬’।

শনিবার (২৮ নভেম্বর) ভোর ৬টায় রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে
শুরু হয় এ দৌড়। সাড়ে ৭ কিলোমিটারের মূল রান এবং ২ কিলোমিটারের ফান রানে
অংশ নেন প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার দৌড়বিদ।

গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ, বাংলাদেশে অবস্থানরত
কূটনীতিক এবং বিদেশি দৌড়বিদরাও এতে অংশ নেন। আয়োজনকে প্রাণবন্ত করতে রেস
মার্শাল হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। পেসার
হিসেবে ছিলেন মেহেনাজ মুন্নী, মাহাদী হাসান ও বাতেন বিপ্লব।

আয়োজনের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি
বলেন, দৌড় শুধু শারীরিক চর্চার মাধ্যম নয়, এটি মানুষকে শৃঙ্খলাবদ্ধ হতেও
সহায়তা করে।

টেকসই পর্যটন বিকাশে নির্মল পরিবেশের গুরুত্ব তুলে ধরে বেসামরিক বিমান
পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, সরকার সবার জন্য
নির্মল বায়ু ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে চায়।

তিনি বলেন, ‘টেকসই পর্যটন নিশ্চিত করতে নির্মল পরিবেশ অত্যন্ত
গুরুত্বপূর্ণ, যেন মানুষ বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে এবং নিরাপদে
ভ্রমণ করতে পারে।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্থানকে
অন্তর্ভুক্ত করে একটি পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।

হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হওয়া এ আয়োজনে সাড়ে সাত কিলোমিটার দৌড়
এবং দুই কিলোমিটারের আনন্দ দৌড় অনুষ্ঠিত হয়। পর্যটন, সুস্থ জীবনযাপন ও
নির্মল পরিবেশের বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন।
পরে মন্ত্রী তিনটি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা
ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট