1. mail.bizindex@gmail.com : admin2 :
  2. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  3. info@www.weeklykhojkhobor.com : খোঁজখবর :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা প্রকৃতির শৃঙ্খলা শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা দাঁড় করানো যাবে না বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন লায়ন মোঃ গনি মিয়া বাবুল উর্দুভাষীদের পুনর্বাসন ও নিরাপত্তা সুনিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে এসপিজিআরসি’র লংমার্চ ও স্মারকলিপি পেশ বাংলাদেশের ডার্ক ইকোনমি অর্থনীতির যে অন্ধকারে রাষ্ট্রের আলো পৌঁছায় না – শহীদ রায়হান অক্টোবর থেকে ডিসেম্বর: ইসলামী সমাজের ৩ দফা কর্মসূচি ঘোষণা

মো. মঞ্জুর হোসেন ঈসার শয্যাপাশে বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

হাফিজ রহমান:

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা-কে দেখতে সোমবার (১৩ জুলাই) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এ যান সাবেক কমিশনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির ১ নম্বর সদস্য, ঢাকা-১২ আসনের বিএনপির অভিভাবক এবং বারবার কারানির্যাতিত জননেতা আনোয়ারুজ্জামান আনোয়ার।

এ সময় তিনি মো. মঞ্জুর হোসেন ঈসার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি ঈসার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সাহস জোগান।
এ সময় শেরে বাংলা নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তোফায়েল আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) মো. মঞ্জুর হোসেন ঈসার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মো. মঞ্জুর হোসেন ঈসার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষ হাসপাতালে এসে তাঁর খোঁজখবর নিচ্ছেন। একই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য শুভাকাঙ্ক্ষী তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও শুভকামনা জানিয়ে চলেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট