1. mail.bizindex@gmail.com : admin2 :
  2. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  3. info@www.weeklykhojkhobor.com : খোঁজখবর :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা প্রকৃতির শৃঙ্খলা শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা দাঁড় করানো যাবে না বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন লায়ন মোঃ গনি মিয়া বাবুল উর্দুভাষীদের পুনর্বাসন ও নিরাপত্তা সুনিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে এসপিজিআরসি’র লংমার্চ ও স্মারকলিপি পেশ বাংলাদেশের ডার্ক ইকোনমি অর্থনীতির যে অন্ধকারে রাষ্ট্রের আলো পৌঁছায় না – শহীদ রায়হান অক্টোবর থেকে ডিসেম্বর: ইসলামী সমাজের ৩ দফা কর্মসূচি ঘোষণা

অতিথি গ্রুপের নান্দনিক আয়োজনে সুরের মায়াজালে ড. মাহফুজুর রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সালাম মাহমুদ : সুর-সংগীতের মোহময় মূর্ছনায় অবগাহন করল এক বর্ণিল সন্ধ্যা। ২৭ সেপ্টেম্বর (রবিবার) দেশীয় স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের একক সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অতিথি গ্রুপ’র সুনিপুণ ব্যবস্থাপনায় জমকালো এই আয়োজন উপস্থিত সুধী ও শ্রোতাদের মাঝে এক দীর্ঘস্থায়ী ভালো লাগার আবেশ ছড়িয়ে দেয়।

অতিথি গ্রুপ’র নিজস্ব হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানের মূল পর্বে মঞ্চে এসে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন ড. মাহফুজুর রহমান। তাঁর সাবলীল কণ্ঠশৈলী ও নান্দনিক উপস্থাপনা উপস্থিত সুধীজনকে পুরোটা সময় মন্ত্রমুগ্ধ করে রাখে। পুরো আয়োজনের সামগ্রিক তত্ত্বাবধান ও নির্দেশনায় ছিলেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।

জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেডের নির্বাহী পরিচালক ড. লায়ন মো: আশরাফুর রহমান, অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেডের চেয়ারম্যান লায়ন আফিয়া কনক, অতিথি লিমিটেডের পরিচালক (অপারেশন) ড. মো: সিরাজুল ইসলাম, পরিচালক লায়ন মো: নূরনবী মৃধা, পরিচালক (প্রশাসন) বিগ্রেডিয়ার জেনারেল (অব:) লায়ন এস এম ফেরদৌস, অতিথি প্রপাটিজ লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান লায়ন এস এম শাহীন, পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, অতিথি এভিয়েশন এন্ড ওভারসিস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান, লায়ন আলী আহমাদ মাহমুদ, অতিথি মিডিয়া এন্ড পাবলিকেশন্স লিমিটেডের পরিচালক লায়ন মো: ইসমাইল মিয়া এবং বিশিষ্ট চিত্রনায়ক ডি এ তায়েব। এ ছাড়া কর্পোরেট ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

ড. মাহফুজুর রহমানের সুরের প্রতি গভীর অনুরাগের ভূয়সী প্রশংসা করে অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেন, ‘ব্যস্ততম কর্মময় জীবনের মাঝেও সংস্কৃতি চর্চায় তাঁর এই অনন্য একাগ্রতা ও সৃষ্টিশীলতা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

অবশেষে, শ্রোতাদের হৃদয়ে সুরের অবিস্মরণীয় রেশ রেখে এক আন্তরিক নৈশভোজের মাধ্যমে শেষ হয় প্রাণবন্ত বর্ণিল এই মিলনমেলা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট