1. mail.bizindex@gmail.com : admin2 :
  2. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  3. info@www.weeklykhojkhobor.com : খোঁজখবর :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা প্রকৃতির শৃঙ্খলা শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা দাঁড় করানো যাবে না বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন লায়ন মোঃ গনি মিয়া বাবুল উর্দুভাষীদের পুনর্বাসন ও নিরাপত্তা সুনিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে এসপিজিআরসি’র লংমার্চ ও স্মারকলিপি পেশ বাংলাদেশের ডার্ক ইকোনমি অর্থনীতির যে অন্ধকারে রাষ্ট্রের আলো পৌঁছায় না – শহীদ রায়হান অক্টোবর থেকে ডিসেম্বর: ইসলামী সমাজের ৩ দফা কর্মসূচি ঘোষণা

বিনার বার্ষিক গবেষণা পর্যালোচনায় নিরাপদ খাদ্য উৎপাদনে পরমাণু প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

হাফিজ রহমান : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বার্ষিক গবেষণা পর্যালোচনা (Annual Review) অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিনা, ময়মনসিংহে অনুষ্ঠিত এ পর্যালোচনা সভায় উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ১২টি গবেষণা কার্যক্রম উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। গবেষণার অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি বিদ্যমান সীমাবদ্ধতা চিহ্নিত করে ভবিষ্যৎ গবেষণার জন্য বিভিন্ন সুপারিশ দেওয়া হয়।
অনুষ্ঠানে উদ্ভিদ রোগতত্ত্ব বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সিনিয়র প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল এবং একই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইসলাম হামিম অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার পরিচালক (গবেষণা) ড. মাহবুবা কানিজ হাসনা।
গবেষণা কার্যক্রমের উপস্থাপনা করেন বিনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মাহবুবুল হক। তিনি বাংলাদেশে পরমাণু প্রযুক্তি ও পরমাণু শক্তির ব্যবহার করে উদ্ভিদের রোগ শনাক্তকরণ, রোগ ব্যবস্থাপনা ও দমনের সম্ভাবনা এবং এ বিষয়ে চলমান গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন। উপস্থাপনা শেষে বিশেষজ্ঞরা গবেষণার বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং গবেষকরা সেগুলোর উত্তর দেন।
বিশেষজ্ঞের বক্তব্যে প্রফেসর ড. ইসলাম হামিম টেকসই ও প্রয়োগমুখী গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি গবেষণার ফলাফল মাঠপর্যায়ে প্রয়োগের মাধ্যমে কৃষকের বাস্তব সমস্যা সমাধানে ভূমিকা রাখার জন্য গবেষকদের উৎসাহিত করেন।
প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল উপস্থাপিত গবেষণাগুলো পর্যালোচনা করে বিভিন্ন গবেষণার ঘাটতি ও সীমাবদ্ধতা তুলে ধরেন। এসব ঘাটতি কাটিয়ে উঠতে গবেষণার পরিধি বাড়ানো, মাঠপর্যায়ে ফলাফল যাচাই এবং গবেষণার ফলাফল কৃষকের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন সুপারিশ দেন।
তিনি বলেন, রোগমুক্ত, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। কৃষিতে পরমাণু শক্তির নিরাপদ ও বৈজ্ঞানিক ব্যবহার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এ প্রযুক্তির ব্যবহার অবশ্যই যথাযথ বৈজ্ঞানিক গবেষণা, নিরাপত্তা মূল্যায়ন ও পরিবেশগত বিবেচনার ভিত্তিতে পরিচালিত হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, রাসায়নিক উপকরণের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব অণুজীবভিত্তিক রোগ ব্যবস্থাপনার দিকে গবেষণার আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার। উপকারী অণুজীব ব্যবহার করে ফসলের রোগ দমন, উদ্ভিদের বৃদ্ধি ও ফলন বৃদ্ধি এবং মাটির স্বাস্থ্য উন্নয়নের বিষয়ে সমন্বিত গবেষণা টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভাপতির বক্তব্যে বিনার পরিচালক (গবেষণা) ড. মাহবুবা কানিজ হাসনা বিশেষজ্ঞদের মূল্যবান মতামত ও সুপারিশের জন্য ধন্যবাদ জানান। তিনি বিশেষজ্ঞদের দেওয়া সুপারিশগুলো বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য সংশ্লিষ্ট গবেষকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (গবেষণা সমন্বয়ক) ড. মোঃ ইব্রাহিম খলিল, সাইন্টিফিক অফিসার নিপা রানী পালসহ সংশ্লিষ্ট বিভাগের বিজ্ঞানী ও গবেষকরা।
বার্ষিক গবেষণা পর্যালোচনার এ আয়োজনের মাধ্যমে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চলমান গবেষণার অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশবান্ধব রোগ ব্যবস্থাপনা এবং টেকসই কৃষি উন্নয়নে ভবিষ্যৎ গবেষণার বিভিন্ন দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট