1. mail.bizindex@gmail.com : admin2 :
  2. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  3. info@www.weeklykhojkhobor.com : খোঁজখবর :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা প্রকৃতির শৃঙ্খলা শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা দাঁড় করানো যাবে না বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন লায়ন মোঃ গনি মিয়া বাবুল উর্দুভাষীদের পুনর্বাসন ও নিরাপত্তা সুনিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে এসপিজিআরসি’র লংমার্চ ও স্মারকলিপি পেশ বাংলাদেশের ডার্ক ইকোনমি অর্থনীতির যে অন্ধকারে রাষ্ট্রের আলো পৌঁছায় না – শহীদ রায়হান

অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
হাফিজ রহমানঃ মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রাজধানীতে অতিথি গ্রুপের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ শহীদুল ইসলাম, এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন প্রফেসর ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন, এমজেএফ; সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান, এমজেএফ, লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথি’র ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেডের পরিচালক লাযন আফিয়া কনক,অতিথি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্ত কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির চার্টার্ড প্রেসিডেন্ট এবং অতিথি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল, পিএমজেএফ।
কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয়। রক্তের অভাবে যেন কোনো মুমূর্ষু রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে নিয়মিত রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং মানবিক সেবায় সামাজিক অতিথি গ্রুপের অংশগ্রহণ বাড়ানো এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। রক্তদান কর্মসূচি বিষয়ে লায়ন সাইফুল ইসলাম পিএমজেএফ বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। এ ধরনের কর্মসূচি মানুষের মধ্যে সহমর্মিতা, সামাজিক সচেতনতা ও পরোপকারের মানসিকতা জাগ্রত করার পাশাপাশি জরুরি সময়ে রক্তের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির এ উদ্যোগকে মানবিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য প্রয়াস। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, অতিথি লিমিটেডের জিএম লায়ন সৈয়দ মহিউদ্দিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট