1. mail.bizindex@gmail.com : admin2 :
  2. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  3. info@www.weeklykhojkhobor.com : খোঁজখবর :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দশজন তরুণ চেঞ্জমেকারকে সম্মানিত করলো জেসিআই বাংলাদেশ নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সম্মাননা, সংগীত ও প্রবাসীদের মিলনমেলা অতিথি গ্রুপ ও লায়ন্স ক্লাব অব ঢাকা গুলশান অতিথির উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা প্রকৃতির শৃঙ্খলা শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা দাঁড় করানো যাবে না বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন

নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা

সালাম মাহমুদ, খোজখবর : উত্তর আমেরিকায় চ্যানেল আইয়ের প্রচার, প্রসার ও ব্যবসায়িক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সেবায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার মো. মহিউদ্দিন খান মঈন। নিউইয়র্কে চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

২০০৭ সাল থেকে নিষ্ঠা, একাগ্রতা ও পেশাদারিত্বের সঙ্গে চ্যানেল আইয়ের প্রসার ও উন্নয়নে কাজ করছেন মহিউদ্দিন খান মঈন। বাজার সম্প্রসারণ, জনসংযোগ, প্রচার, ব্যবসায়িক উন্নয়ন এবং বিভিন্ন অনুষ্ঠান ও ইভেন্ট সফলভাবে আয়োজনের ক্ষেত্রে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন দক্ষ সংগঠক হিসেবে উত্তর আমেরিকায় চ্যানেল আইয়ের কার্যক্রম বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি ও বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে সংবাদ, তথ্যবহুল অনুষ্ঠান এবং জনসচেতনতামূলক আয়োজন পৌঁছে দিতে কাজ করছেন তিনি। চ্যানেল আইয়ের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন, সমস্যা, সাফল্য, সম্ভাবনা ও কমিউনিটির গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড দেশ-বিদেশের দর্শকদের সামনে তুলে ধরার কার্যক্রমেও রয়েছে তাঁর আন্তরিক প্রচেষ্টা।

‘প্রবাস সংবাদ’, ‘ইউএসএ সংবাদ’ এবং আইন ও অভিবাসন, ট্যাক্স ও অ্যাকাউন্টিং, রিয়েল এস্টেট, স্বাস্থ্য ও চিকিৎসা, জীবনধারা ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন আয়োজনের প্রসার ও প্রচারে তাঁর সাংগঠনিক ভূমিকা উল্লেখযোগ্য। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা এবং প্রবাসের সঙ্গে মাতৃভূমির বন্ধন সুদৃঢ় করতেও তিনি অবদান রেখে চলেছেন। তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়। সাংবাদিকতা, শিল্প, সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদানের পাশাপাশি সংগীত, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন একুশে পদকপ্রাপ্ত লেখক, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক মাইনুল ইসলাম। তাঁদের উপস্থাপনায় আয়োজনের বিভিন্ন পর্ব প্রাণবন্ত হয়ে ওঠে।

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ মাইনুল ইসলামকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁর হাতে সম্মাননা তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, একুশে পদকপ্রাপ্ত আফজাল হোসেন এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা। একই আয়োজনে পরিবেশ সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা পান বিশেষ প্রতিনিধি মো. সৌমিক আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের ভূমিকা, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসার এবং প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, প্রবাসে বাংলা গণমাধ্যমের কার্যক্রম বাংলাদেশের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বিনিময় ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নির কণ্ঠে দ্বৈত সংগীত পরিবেশনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক খালিদ মহিউদ্দিন, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা, নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান, বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দ, সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা।

সম্মাননা প্রদান, সংগীত পরিবেশনা, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট