
সালাম মাহমুদ : বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক বুকিং প্লাটফর্ম অতিথি ডট কম । যা প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনকে আরও সহজ, স্মার্ট ও সম্ভাবনাময় করে তুলতে কাজ করছে। ট্যুরিজম ও তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক কার্যক্রম এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে সেবার পাশাপাশি কর্মসংস্থানসহ অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় আজ কুমিল্লা শহরে অতিথির নিজস্ব অফিসের সেমিনার হল রুমে “অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এটি পরিচালনা করেন সহকারি পরিচালক ও মার্চেন্ট উদ্যোক্তা লায়ন মোঃ মাহফুজুল হক ক্যালিস, এসময় কোম্পানীর অন্যান্য কর্মকর্তাসহ অতিথিরা উপস্থিত ছিলেন।