
হাফিজ রহমান : বাংলাদেশের ইলেকট্রনিকস শিল্পে উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি, গ্রাহকসেবা এবং দেশীয় ব্র্যান্ড উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পারফেক্ট ইলেকট্রনিক্স এর ফাউন্ডার অ্যান্ড সিইও জনাব গোলাম শাহরিয়ার কবীর কে Global Brands Iconic Business-CSR & Cultural Awards–2026 প্রদান করা হবে।
এই আন্তর্জাতিক সম্মাননা দেশের ইলেকট্রনিকস শিল্পে তাঁর দূরদর্শী নেতৃত্ব, উদ্যোক্তা হিসেবে সফলতা এবং দেশীয় ব্র্যান্ডকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার নিরলস প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

অনুষ্ঠানটি আগামী ১১ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) বিকেল ৫:০০টায় রাজধানীর InterContinental Dhaka এর Ruposhi Bangla Grand Ballroom এ অনুষ্ঠিত হবে। এ আয়োজন করছে Global Aviation & Tourism Journalist Association (GATJA)
পারফেক্ট ইলেকট্রনিক্স প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি দেশজুড়ে উন্নতমানের ইলেকট্রনিক পণ্য, আধুনিক প্রযুক্তি, নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা এবং কর্মসংস্থানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের এই অগ্রযাত্রায় জনাব গোলাম শাহরিয়ার কবীরের নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এই সম্মাননা শুধু একজন উদ্যোক্তার ব্যক্তিগত অর্জন নয়; এটি পারফেক্ট ইলেকট্রনিক্স পরিবারের সকল কর্মকর্তা-কর্মচারী, ডিলার, পরিবেশক, ব্যবসায়িক অংশীদার এবং দেশের লাখো গ্রাহকের প্রতি একটি সম্মিলিত স্বীকৃতি।
এ উপলক্ষে পারফেক্ট ইলেকট্রনিক্স পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতেও দেশীয় ইলেকট্রনিকস শিল্পকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।