
কৃষিবিদ নাছরিন বেগম বেবী : বিরল ও বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, পরিবেশবিষয়ক গবেষণা এবং জীববৈচিত্র্য রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ব্যাংক-তরুপল্লব নিবেদিত ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫’ অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান।
শুক্রবার (১০ জুলাই) ঢাকার বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু তাঁর হাতে এ পদক তুলে দেন।
অধ্যাপক আশরাফুজ্জামান বিরল ও বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ, প্রায় ১,৮০০ প্রজাতির উদ্ভিদ সংরক্ষণে ভূমিকা এবং ১২০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে জীববৈচিত্র্য গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এসব অবদানের স্বীকৃতিতেই ‘নিসর্গ পুরস্কার’ ক্যাটাগরিতে ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫’-এ ভূষিত হন।
#বাকৃবি #বাউজা #bauja #পদক #দ্বিজেন #২০২৫