1. mail.bizindex@gmail.com : admin2 :
  2. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  3. info@www.weeklykhojkhobor.com : খোঁজখবর :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা প্রকৃতির শৃঙ্খলা শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা দাঁড় করানো যাবে না বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন লায়ন মোঃ গনি মিয়া বাবুল উর্দুভাষীদের পুনর্বাসন ও নিরাপত্তা সুনিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে এসপিজিআরসি’র লংমার্চ ও স্মারকলিপি পেশ বাংলাদেশের ডার্ক ইকোনমি অর্থনীতির যে অন্ধকারে রাষ্ট্রের আলো পৌঁছায় না – শহীদ রায়হান অক্টোবর থেকে ডিসেম্বর: ইসলামী সমাজের ৩ দফা কর্মসূচি ঘোষণা

১৫ জুলাই বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান দুলালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

সালাম মাহমুদ: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সদস্য ও ২ নম্বর সাতনালা ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এ. কে. এম ফজলুর রহমান দুলালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ১৫ জুলাই।

অকালপ্রয়াত এই জননন্দিত নেতার প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। একই সাথে মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা যায়, অধ্যক্ষ এ. কে. এম ফজলুর রহমান দুলাল তাঁর জীবদ্দশায় সাতনালা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জনগণের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। এলাকার শিক্ষা প্রসারেও তাঁর অনন্য অবদান রয়েছে; তিনি চিরিরবন্দরের ইছামতি মহিলা ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ জুলাই উপজেলার বিভিন্ন স্থানে ও মরহুমের পারিবারিক উদ্যোগে মিলাদ মাহফিল এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, চিরিরবন্দরের সাধারণ মানুষের অধিকার রক্ষা, সমাজসেবা এবং এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে ফজলুর রহমান দুলালের অবদান চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব লায়ন সালাম মাহমুদ ও অর্থ সম্পাদক হাফিজ রহমান তার রুহের মাগফেরাত কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট