1. mail.bizindex@gmail.com : admin2 :
  2. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  3. info@www.weeklykhojkhobor.com : খোঁজখবর :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা প্রকৃতির শৃঙ্খলা শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা দাঁড় করানো যাবে না বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন লায়ন মোঃ গনি মিয়া বাবুল উর্দুভাষীদের পুনর্বাসন ও নিরাপত্তা সুনিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে এসপিজিআরসি’র লংমার্চ ও স্মারকলিপি পেশ বাংলাদেশের ডার্ক ইকোনমি অর্থনীতির যে অন্ধকারে রাষ্ট্রের আলো পৌঁছায় না – শহীদ রায়হান অক্টোবর থেকে ডিসেম্বর: ইসলামী সমাজের ৩ দফা কর্মসূচি ঘোষণা

প্রিয়তমা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত; সাহিত্য ও মানবিক মূল্যবোধের চর্চায় কবিদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশে কবি-সাহিত্যিকদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিয়তমা সাংস্কৃতিক উৎসব-২০২৬’।

শুক্রবার (২৬ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এ উৎসবে সভাপতিত্ব করেন দেশের অন্যতম কবি ও সমাজবিজ্ঞানী মু. নজরুল ইসলাম তামিজী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, একটি জাতির নৈতিক শক্তি, সৃজনশীলতা ও মানবিক চেতনার বিকাশে সাহিত্য ও সংস্কৃতির কোনো বিকল্প নেই। তিনি নতুন প্রজন্মকে বই, কবিতা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে একটি মানবিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদদীন আহমেদ। তিনি বলেন, সংস্কৃতিচর্চা সমাজে সহনশীলতা, সম্প্রীতি ও ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উৎসবের উদ্বোধন করেন কবিসংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেল। স্বাগত বক্তব্য দেন লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভুইয়া, কবি আব্বাস আবুল কালাম এবং বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম. ইব্রাহীম পাটোয়ারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি রলি আক্তার।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি সুবর্ণা দাশ, কবি বাপ্পি সাহাসহ আরও কয়েকজন কবি।

আলোচনা সভা শেষে লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনকের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং তাঁর লেখা কাব্যগ্রন্থ ‘এখনো আসেনি নতুন বসন্ত’ মোড়ক উন্মোচন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট