1. mail.bizindex@gmail.com : admin2 :
  2. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  3. info@www.weeklykhojkhobor.com : খোঁজখবর :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা প্রকৃতির শৃঙ্খলা শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা দাঁড় করানো যাবে না বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন লায়ন মোঃ গনি মিয়া বাবুল উর্দুভাষীদের পুনর্বাসন ও নিরাপত্তা সুনিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে এসপিজিআরসি’র লংমার্চ ও স্মারকলিপি পেশ বাংলাদেশের ডার্ক ইকোনমি অর্থনীতির যে অন্ধকারে রাষ্ট্রের আলো পৌঁছায় না – শহীদ রায়হান অক্টোবর থেকে ডিসেম্বর: ইসলামী সমাজের ৩ দফা কর্মসূচি ঘোষণা

শ্রীপুরের কৃতি সন্তান লায়ন গনি মিয়া বাবুল পেলেন নিসচা বিশেষ সম্মাননা ২০২৬

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার কৃতি সন্তান এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন মো. গনি মিয়া বাবুল সড়ক নিরাপত্তায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নিসচা বিশেষ সম্মাননা ২০২৬’ লাভ করেছেন।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত নিসচা’র ১১তম মহাসমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

অনুষ্ঠানে নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয় সভাপতিত্ব করেন এবং মহাসচিব লিটন এরশাদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আজীবন সদস্য এবং উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের সন্তান লায়ন গনি মিয়া বাবুল ১৯৯৮ সাল থেকে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমে নিয়মিত কলাম ও প্রবন্ধ লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর এসব কার্যক্রম নিরাপদ সড়ক আন্দোলনকে আরও গতিশীল করতে সহায়ক হয়েছে।

সড়ক নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি সামাজিক, মানবকল্যাণমূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত। বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

লায়ন গনি মিয়া বাবুলের এই অর্জনে গাজীপুরের শ্রীপুরবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট