1. mail.bizindex@gmail.com : admin2 :
  2. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  3. info@www.weeklykhojkhobor.com : খোঁজখবর :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা প্রকৃতির শৃঙ্খলা শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা দাঁড় করানো যাবে না বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন লায়ন মোঃ গনি মিয়া বাবুল উর্দুভাষীদের পুনর্বাসন ও নিরাপত্তা সুনিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে এসপিজিআরসি’র লংমার্চ ও স্মারকলিপি পেশ বাংলাদেশের ডার্ক ইকোনমি অর্থনীতির যে অন্ধকারে রাষ্ট্রের আলো পৌঁছায় না – শহীদ রায়হান অক্টোবর থেকে ডিসেম্বর: ইসলামী সমাজের ৩ দফা কর্মসূচি ঘোষণা

সেপ্টেম্বরে ঢাকা-কাঠমান্ডু রুটে আবারও ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

হাফিজ রহমান:

প্রায় আট বছরের বিরতির পর আগামী সেপ্টেম্বর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে পুনরায় নির্ধারিত ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

রোববার (১২ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ রুটে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট চালুর সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ বিরতির পর ইউএস-বাংলার এ রুটে ফেরার ফলে যাত্রীদের জন্য ভ্রমণের আরও বিকল্প তৈরি হবে। পাশাপাশি প্রতিযোগিতা বাড়ায় বিমান ভাড়ায় ইতিবাচক প্রভাব, সময়সূচিতে বৈচিত্র্য এবং সেবার মান উন্নয়নের সুযোগ সৃষ্টি হতে পারে।

বিশেষ করে নেপালগামী পর্যটক, ব্যবসায়ী ও ধর্মীয় উদ্দেশ্যে ভ্রমণকারীরা এ রুটে অতিরিক্ত ফ্লাইট সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

বিমান পরিবহন খাতের বিশ্লেষকদের মতে, ঢাকা-কাঠমান্ডু রুটে প্রতিযোগিতা বাড়লে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি লাভবান হবেন যাত্রীরা।

২০১৮ সালের ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১১ ফ্লাইট দুর্ঘটনার পর এ রুটে সংস্থাটির ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বোম্বার্ডিয়ার ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজটি অবতরণের সময় বিধ্বস্ত হলে চারজন ক্রুসহ ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন। এটি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট