
হাফিজ রহমান : রাজধানীর কাফরুল, মিরপুরস্থ ব্যবসায়ীদের সংগঠন যমুনা বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে ২১ আগস্ট -২০২৬ শুক্রবার বিকাল ৪টায় কাফরুলস্থ রূপসী প্রো-অ্যাক্টিভ ভিলেজ কনভেনশন হলে। উক্ত সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে ০৯ (নয়) সদস্য বিশিষ্ঠ অর্ন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক মোঃ খাইরুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ ইউছুফ নির্বাচিত হন। সভায় সমিতির বিগত ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অনিয়মতান্ত্রিক কার্যক্রম, দীর্ঘ দিনের প্রশাসনিক জটিলতা, আর্থিক অব্যবস্থাপনা, নিয়মিত অডিট কার্যক্রম পরিচালনা না করা এবং মেয়াদ উত্তির্ণ কমিটি দ্বারা কার্যক্রম পরিচালনা সহ সমিতির সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সমিতির সদস্যদের স্বার্থ, আমানত ও অধিকার সুরক্ষা এবং সমিতির কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে নবগঠিত অর্ন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি প্রত্যয় ব্যক্ত করেন। অর্ন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি সমবায় আইন, বিধিমালা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ভোটার তালিকা প্রনয়ন, সমিতির প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন এবং ভবিষ্যতে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ্য নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহন করবে। নবগঠিত অর্ন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি সমিতির স্বার্থে বিগত ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম ও অনিয়মের বিষয়গুলো যথাযথভাবে নথীভুক্ত করা এবং প্রযোজ্য আইন ও বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহনের বিষয়ে গুরুত্বারোপ করা হয় এবং সদস্যদের অধিকার সংরক্ষণ এবং আইন ও বিধি প্রতিপালন করে সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।