1. mail.bizindex@gmail.com : admin2 :
  2. onemediabd@gmail.com : Kazi Manir : Kazi Manir
  3. info@www.weeklykhojkhobor.com : খোঁজখবর :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল বিপিকেএসের জাতীয় লটারি-২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা প্রকৃতির শৃঙ্খলা শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা দাঁড় করানো যাবে না বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন লায়ন মোঃ গনি মিয়া বাবুল উর্দুভাষীদের পুনর্বাসন ও নিরাপত্তা সুনিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে এসপিজিআরসি’র লংমার্চ ও স্মারকলিপি পেশ বাংলাদেশের ডার্ক ইকোনমি অর্থনীতির যে অন্ধকারে রাষ্ট্রের আলো পৌঁছায় না – শহীদ রায়হান অক্টোবর থেকে ডিসেম্বর: ইসলামী সমাজের ৩ দফা কর্মসূচি ঘোষণা

মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি (বিসিআরএস)।

১৯ সেপ্টেম্বর শনিবার সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেন ও নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, পবিত্র মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর মর্যাদা ও পবিত্রতার প্রতি বাংলাদেশের জনগণের গভীর শ্রদ্ধা রয়েছে। এসব পবিত্র স্থান ও সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বিসিআরএস।

বিসিআরএস নেতৃবৃন্দ বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সব সময় পূর্ণাঙ্গভাবে সম্মান ও নিশ্চিত করতে হবে। কোনো ধরনের হামলা, সহিংসতা বা উসকানির মাধ্যমে এসব পবিত্র স্থানের পবিত্রতা ও নিরাপত্তা বিঘ্নিত করার প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা মুসলিম বিশ্বের হৃদয়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি পবিত্র নগরী। তাই এর নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

বিসিআরএস আশা প্রকাশ করে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদার করা হবে।

বিবৃতিতে পবিত্র মক্কা আল-মুকাররমা ও সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর নিরাপত্তা, শান্তি ও মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট